আশাশুনি উপজেলার বুধহাটায় বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন। রোববার দিবাগত রাতে তিনি বুধহাটা গির্জা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তমণ্ডলীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী আলাউদ্দীন বড়দিনের তাৎপর্য তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ। স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আ. সাত্তার, আ. হামিদ, জামাল উদ্দীন, শহিদুল ইসলাম শহিদ এবং ইউপি সদস্য মতিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বড়দিনের অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে গির্জা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ ঘন্টা ৪১ মিনিট আগে
৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ ঘন্টা ২ মিনিট আগে
৭ ঘন্টা ৪ মিনিট আগে
৭ ঘন্টা ২৬ মিনিট আগে