বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত



 ঃ আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। 
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা রিসোর্চ সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রত্যেক ক্লাস্টারের একটি করে স্টলে বিজ্ঞান মেলায় বিভিন্ন উদ্ভাবনী সামগ্রী ও বিজ্ঞান সামগ্রী প্রদর্শন করা হয়। চিক্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 'ক' গ্রুপে শরাপপুর সপ্রাবি উদয় ঢালী ১ম, জয়া সরদার ২য় ও আশাশুনি মডেল সপ্রাবি মেহের তাবারী স্বাদ ৩য় এবং 'খ' গ্রুপে শরাপপুর স্কুলের অর্থী সানা ১ম, বাওচাষ স্কুলের শ্রেয়সী দাশ ২য় ও মজগুরখালী স্কুলের বিদ্যা বৈদ্য ৩য় এবং বিতর্ক প্রতিযোগিতায় কোদন্ডা সপ্রাবি বিজয়ী হয়, নাকতাড়া সপ্রাবি রানার আপ এবংেকোদন্ডার আব্দুল্লাহ আল রাযী সেরা বক্তার পূরস্কার প্রদান করা হয়। এছাড়া বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ আলমের নেতৃত্বে তার দায়িত্বরত ক্লাস্টার চম্পাখালী ক্লাস্টার ১ম, দরগাহপুর ক্লাস্টার ২য় ও আশাশুনি সদর ক্লাস্টার ৩য় স্থান অধিকার করে। উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি ছিলেন, ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ সরকার। শিক্ষকমন্ডলীর পক্ষে আলোচনা রাখেন, প্রধান শিক্ষক আঃ রহিম।

Tag
আরও খবর