নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

অভিযোগ অস্বীকার করলেন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার



চাহিদামতো ঘুষ না দিলে কোনো দলিল সম্পাদন হয় না—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসকে ঘিরে। অভিযোগ রয়েছে, অফিসটির অনিয়ম ও দুর্নীতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলে প্রতিনিয়ত সাধারণ দলিল গ্রহীতারা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এবার সেই দুর্নীতির অভিযোগের জেরে বিপাকে পড়েছেন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু। তার বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, সাতক্ষীরার বিশিষ্ট ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠান স্টেডফাস্ট ল্যান্ডস-এর স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহর একটি দলিল রেজিস্ট্রি করার জন্য সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দলিল সম্পাদন না করে সংশ্লিষ্টদের ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ে অভিযোগ দায়ের করা হলে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিবন্ধন অধিদপ্তর (আইজিআর) অফিস সূত্রে জানা যায়, মহাপরিদর্শকের নির্দেশে গত ২৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে তদন্তে আসেন যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেব। এ সময় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মিসেস হাফিজা রুমা উপস্থিত ছিলেন।

তদন্তের সূত্রপাত হয় স্টেডফাস্ট ল্যান্ডসের স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহর লিখিত অভিযোগের ভিত্তিতে। তিনি গত ২৩ নভেম্বর নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রের স্বারক নম্বর: ১০.০৫.৪১০০.১০১.৯৯.০০১.২৫-৯৬৪।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি মৌজার বিআরএস ৫০৮ নম্বর খতিয়ানের ২১০৫ দাগে অবস্থিত মোট ৩১ শতক জমির মধ্যে ১৮ শতক জমির মালিক খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা মৃত মোমেনা রশিদের ছেলে মোকছুদার রশিদ। তিনি বিরোধীয় এলাকায় বসবাস না করায় জমিটি দেখাশোনা ও হস্তান্তরের জন্য সাতক্ষীরা সদর থানার মধ্যকাটিয়া এলাকার বাসিন্দা স্টেডফাস্ট ল্যান্ডসের পরিচালক এস এম জুলফিকার আলী জিন্নাহকে পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেন। এ লক্ষ্যে গত ১৬ নভেম্বর পাওয়ার অব অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির জন্য সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল উপস্থাপন করা হয়।

অভিযোগ অনুযায়ী, ওই সময় সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু দলিল সম্পাদনের জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি দলিল সম্পাদন না করে ফিরিয়ে দেন।

এ বিষয়ে স্টেডফাস্ট ল্যান্ডসের স্বত্বাধিকারী এস এম জুলফিকার আলী জিন্নাহ বলেন, আমি জমির মালিককে নিয়ে ১৬ নভেম্বর দুপুরে সাব-রেজিস্ট্রার অমায়িক বাবুর চেম্বারে যাই। তিনি নানা অজুহাতে দলিল সম্পাদন না করে একপর্যায়ে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় দলিলটি ফেরত দেন। পরে বাধ্য হয়ে বিষয়টি লিখিতভাবে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর জানাই।

তিনি আরও অভিযোগ করেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস দীর্ঘদিন ধরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু, তার অফিস সহকারী, নৈশপ্রহরী এবং কিছু অসাধু দলিল লেখকের যোগসাজশে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়ম চলছে। ঘুষ না দিলে কোনো বৈধ কাজ সম্পন্ন হয় না বলেও তিনি দাবি করেন।

তদন্ত কর্মকর্তা যশোর জেলা রেজিস্ট্রার আবু তালেব বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে তদন্ত শেষে কী সিদ্ধান্ত আসে, সেদিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহলসহ সাধারণ জনগণ।

Tag
আরও খবর