নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

তদন্তের আশ্বাস দিলেও দৃশ্যমান পদক্ষেপ নেই



সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আংশিক-০৪ সংসদীয় এলাকায় নাশকতার পরিকল্পনায় সক্রিয় থাকার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত তিনটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। এসব গোষ্ঠী স্থানীয়ভাবে পরিচিত ইদ্রিস বাহিনী, মুজিবর বাহিনী ও ছাবের বাহিনী নামে। সাবেক সংসদ সদস্য জগলুল হায়দারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই তিন বাহিনীর তৎপরতায় এলাকায় নতুন করে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষছে এসব বাহিনী। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক এমপি জগলুল হায়দার সেখান থেকেই অনুসারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং তাদের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী এসব গোষ্ঠী সংগঠিত হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, মুজিবর বাহিনীর একটি সক্রিয় সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অবৈধ জমি দখল, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। একইভাবে ইদ্রিস বাহিনী ও ছাবের বাহিনীর বিরুদ্ধেও সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা, প্রতিপক্ষকে দমন এবং সাধারণ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করার অভিযোগ রয়েছে। এসব বাহিনীর একাধিক সদস্যের নাম স্থানীয়ভাবে আলোচিত হলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।

এদিকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি নাশকতা মামলায় ইদ্রিস বাহিনীর প্রধান ও কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইদ্রিস মোড়লকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। স্থানীয়দের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিন বাহিনীর তৎপরতা আবারও বাড়তে শুরু করেছে এবং এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, নির্বাচনের আগে এ ধরনের নাশকতার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে একাধিক অভিযোগ ও তথ্য থাকার পরও ইদ্রিস, মুজিবর ও ছাবের বাহিনীর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কঠোর পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর