নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরা-১ আসনে ইয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল


১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনে এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তার পক্ষে এডিসি (সার্বিক) ও জেলা নির্বাচন কর্মকর্তা আজ শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়ন পত্র গ্রহণ করেন।


বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিগত দিনে কয়েকটি দলের প্রার্থীরাই ঘুরেফিরে তালা-কলারোয়ায় নির্বাচিত হয়েছেন। তবে তারা তালা-কলারোয়ার উন্নয়নে উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখেননি। 


এ্যাডঃ ইয়ারুল ইসলাম আরও বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি এলাকার প্রতিটি সেবা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় এনে সব ধরণের নাগরিক সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিকে চান।


এলাকার যুব সমাজের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করার কথা বলে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তিনি তালা-কলারোয়ার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সর্বাধিক গুরুত্ব দিতে চান। যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও বিদেশে পাঠাতে প্রতিটি ইউনিয়নে তিনি প্রকল্প গ্রহণ করতে চান।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে তালা-কলারোয়ার প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। তাছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে তিনি প্রতিটি ওয়ার্ডে খেলাধুলা ও বিনোদন কেন্দ্র স্থাপন করবেন এবং এ ব্যাপারে প্রবাসীদেরকে এলাকার উন্নয়নে বিভিন্নভাবে সম্পৃক্ত করবেন।


মনোনয়ন পত্র জমাদানের সময় এ্যাডঃ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন সাতক্ষীরা জেলা কংগ্রেসের আহবায়ক মোঃ আলিমুর রহমান, সদস্য সচিব মোঃ আদম আলী, সদর উপজেলা কংগ্রেসেন আহবায়ক মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পৌর কংগ্রেসের আহবায়ক অধ্যাপক নাজমুস সাদত, কেড়াগাছী ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মাস্টার আতিয়ার রহমান, কবি হায়দার আলী শান্ত, আতিকুর রহমান মিন্টু প্রমুখ।


উল্লেখ্য এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। কলারোয়া উপজেলার ৫ নং কেড়াগাছী ইউনিয়নের আইচপাড়ায় জন্ম গ্রহণকারী ইয়ারুল ইসলাম স্থানীয় হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারি কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

Tag
আরও খবর