মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন কাজী আলাউদ্দীন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ধানের শীষের কান্ডারী বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।  


বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ব প্রাপ্তকর্মকর্তা  মোঃ বেলায়েত হোসেন, আব্দুস সাত্তার পাটোয়ারীর নিকট  থেকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।


এসময় ধানেরশীষ প্রতিকে সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন, গণতন্ত্র পুন:উদ্ধার করতে এবং আগামীর উন্নত বাংলাদেশ গড়তে ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ হোক সকলের প্রতিক।  


আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ-আশাশুনি উপজেলার সকল স্তরের সাধারণ মানুষের কাছে ধানেরশীষের পক্ষে দোয়া ও আশির্বাদ কামনা করছি।  


এসময় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল সহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের শতশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Tag
আরও খবর