নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে কিশোরীর সঙ্গে প্রেম ও ব্ল্যাকমেইলে যুবক গ্রেপ্তার



সাতক্ষীরায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভুয়া ফেসবুক আইডি খুলে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে আপত্তিকর ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে আকতার হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম।

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দেবহাটা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকতার হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের ফলজু মালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আকতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেন। সেই আইডির মাধ্যমে তিনি এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের একপর্যায়ে কৌশলে ওই কিশোরীর কাছ থেকে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নেন তিনি।

পরবর্তীতে নিজের আসল পরিচয় আড়াল করে ওই কিশোরীকে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং মানসিকভাবে হেনস্তা শুরু করেন। বিষয়টি ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার পুলিশকে জানালে অভিযানে নামে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

সাতক্ষীরা সাইবার ক্রাইম টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। এরপর গতকাল রাতে দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে, যাতে ব্ল্যাকমেইলের প্রমাণ এবং ভুক্তভোগীর ছবি পাওয়া গেছে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে দেবহাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ বুধবার আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হতে পারে।

সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার এবং অপরিচিত কারও সঙ্গে ব্যক্তিগত ছবি বা তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag
আরও খবর