নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কলারোয়া ও সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালামাল আটক




সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালি ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

অপরদিকে, বৈকারী বিওপির আভিযানিক দল মেইন পিলার-৭/৪১ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন বৈকারী কাপালিপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। একইদিন কুশখালি বিওপির সদস্যরা মেইন পিলার-১২/২ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।

এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ৯ আরবি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত সকল ভারতীয় মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।

দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। তারা সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য বিজিবির প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর