নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় আস্থা প্রকল্প নিয়ে সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের পরামর্শ সভা




সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি, যুবদের সম্পৃক্ততা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা রূপান্তরের বাস্তবায়নে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দাস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার মো. হযরত আলী।

জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সভার শুরুতে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

উন্মুক্ত আলোচনায় উপজেলা যুব ফোরামের প্রতিনিধি কর্ণ বিশ্বাস, আইরীন সুলতানা ও চম্পকলতা দাশ তাঁদের মতামত তুলে ধরেন। নাগরিক প্লাটফর্মের পক্ষে আলোচনায় অংশ নেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সুকুমার দাস বাচ্চু, নারীনেত্রী আনজুমান আরা মিনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শীলা রানী হালদার, মফিজুর রহমানসহ অনেকে।

এছাড়াও সভায় জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা যুব ফোরামের অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা একটি সংবেদনশীল ও সহনশীল সমাজ গঠনে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটে প্রান্তিক জনগোষ্ঠীকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করা, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের করণীয় এবং এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

বক্তারা বলেন, সরকারি দপ্তর, নাগরিক সমাজ ও যুবদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করা এবং টেকসই শান্তি ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা সম্ভব।

Tag
আরও খবর