নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কলারোয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান




সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ। জেলার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব এইচ. এম. শাহীনের নেতৃত্বে সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশ নেন এসআই (নিঃ) আমির হোসাইন, এএসআই আসলাম সিকদার, এএসআই রকিবুল হাসানসহ কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানকালে কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সোনা কাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত সালমা নামের এক নারীর বসতঘরের শয়ন কক্ষ থেকে ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—

 সালমা খাতুন (২৬), স্বামী: ওবাইদুল গাইন, স্থায়ী ঠিকানা: রামচন্দ্রপুর, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা।

মোঃ শাহিন হোসেন (৩০), পিতা: কেরামত সরদার, সাং: দক্ষিণ বোয়ালিয়া, থানা: কলারোয়া, জেলা: সাতক্ষীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Tag
আরও খবর