ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ধানের শীষের বিজয়ে ঐক্য জরুরী - সীতাকুন্ডে আসলাম চৌধুরী

.


ধানের শীষ আপনাদের ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড, আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ফৌজদারহাটস্থ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গনতন্ত্র উন্নয়ন সমৃদ্ধির যে আধুনিক রাজনীতি শুরু করেছিলেন, বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম  খালেদা জিয়া সেটিকে আঁকড়ে ধরে  দেশকে এগিয়ে নিয়ে গেছেন বলেই দেশের মানুষ তাকে আপোষহীন উপাধি দিয়েছেন। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে আসার দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে পুরো দেশ আজ উন্মুখ হয়ে আছে। ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধির অনন্য নজির স্থাপন করবে বাংলাদেশ।

বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় ও ডা: কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলমসহ চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আরও খবর