মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শফিকুলকে আদালতে পাঠানোর প্রস্তুতি পুলিশের


সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শফিকুল ইসলাম নামের এক নেতাকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল আজিজ কলুর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম কালীগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ আরও জানায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইনের আওতায় এনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর