কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ না পেলে স্বতন্ত্র প্রার্থী হবেন আব্দুল আলিম



আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনয়ন না পেলে জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন। 


দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন না পেলেও তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তিনি ভোটের মাঠে থাকবেন বলে শনিবার (২০ ডিসেম্বর) রাতে তিনি এ কথা জানিয়েছেন।


বিএনপি নেতা আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে যুক্ত আছি। সাধারণ মানুষের পাশে থেকে জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার রাজনীতির মূল চালিকা শক্তি। তৃণমূলের মানুষ আমাকে চায় এ কারণেই দলীয় মনোনয়ন প্রাপ্তি বা না প্রাপ্তির বাইরে গিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। 


তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই এলাকার সাধারণ মানুষই আমার সবচেয়ে বড় শক্তি। সাধারণ নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে আমি গণতন্ত্র, ন্যায়বিচার ও এলাকার সার্বিক উন্নয়নের পক্ষে কাজ করে যেতে চাই।


জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, সাতক্ষীরা সদর-২ আসনের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন সর্বোপরি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি উন্নত ও মানবিক সমাজ গড়াই আমার প্রধান লক্ষ্য। জনগণের ভোট ও দোয়া পেলে আমি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। 


সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দীর্ঘ ৩৭ বছরের জনপ্রিয় চেয়ারম্যান, জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল আলিম সাতক্ষীরা সদর-২ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকব।

Tag
আরও খবর






6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে