কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা

ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ




সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী , বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলাম বাবু সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা শরিফ ওসমান হাদীর ওপর হামলার বিচার চাই, গণতন্ত্রকামী কণ্ঠস্বর দমন চলবে না, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার কর-এমন বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিতি উঠে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। একটি পরিকল্পিত মহল গণতন্ত্রকামী ও প্রতিবাদী কণ্ঠস্বর দমন করতে এ ধরনের বর্বর হামলা চালাচ্ছে। বক্তারা আরও বলেন, হামলাকারীরা যদি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আসে, তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

Tag
আরও খবর






6ab9269fdcd75-270926082223.webp
কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি

১ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে