নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত



'সত্য ও সুন্দরের পক্ষে কবিতা' সাতক্ষীরায় কবিতা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।   কবিতা পরিষদ, সাতক্ষীরা-এর আয়োজনে

২০ ডিসেম্বর শনিবার, সকাল ৯টায়  ত্রিশ মাইল অগ্রগতি সংস্থার মিলনায়তনে 'সত্য ও সুন্দরের পক্ষে কবিতা' শ্লোগান শীর্ষক একবিংশ কবিতা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। তিন পর্বের অনুষ্ঠানের প্রথমে কবিতা পরিষদের সভাপতি মন্ময় মনির'র সভাপতিত্বে  ও একবিংশ কবিতা উৎসবের আহবায়ক কাজী গুলশান আরা'র সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।  জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যাপক আব্দুল হামিদ।  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী মাসকুর এ সাত্তার কল্লোল। জাতীয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু।  অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন সরদার মোহাম্মদ নাজিমউদ্দীন।   শোক প্রস্তাব পাঠ করেন মিল্টন সানা।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি কামরুল ইসলাম ফারুক, ঊষা'র নির্বাহী পরিচালক মোঃ শামসুজ্জোহা। প্রধান সমন্বয়কারীর বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, যুগ্ম আহবায়কের বক্তব্য রাখেন শাহনাজ পারভীন।  


 অনুষ্ঠানে কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা শুভ্র আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন।  সমাজের বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য শিশু সাহিত্যে বাংলা একাডেমির প্রশাসন উপ বিভাগের উপ-পরিচালক ইমরুল ইউসুফ, কবিতায় ও সৃজনশীল সংগঠক হিসেবে ড. সবুজ শামীম আহসান, কবিতা ও শিক্ষায় সুহেলী সায়লা আহমদ, কবিতায় ও সংগীতে শহীদুর রহমান, গবেষণায় ড. মুহাম্মদ আখতারুজ্জামান, গবেষণায় আমিনুর রশীদ কে কবিতা পরিষদ পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।  পরে পদকপ্রাপ্ত গুণিজনরা অনুভূতি প্রকাশ করেন।  

দ্বিতীয় পর্বে সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়।  সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অ. দা) লেখিকা নাজমুন নাহার এর সভাপতিত্বে  মূল প্রবন্ধ 'সাহিত্যে সাতক্ষীরার অবদান পাঠ করেন প্রভাষক শহিদুল ইসলাম।  আলোচনা করা করেন লেখক শেখ সিদ্দিকুর রহমান, কবি স ম তুহিন, কবি সিদ্দিক আলী।  দুপুর ২ টা ৩০ মিনিটে স্বরচিত কবিতাপাঠ অনুষ্ঠিত হয়।   কবি ও সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চানায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি এখতেদার আলী, শাহনাজ পারভীন, সবুজ শামীম আহসান প্রমুখ।  কবিতা উৎসবে  যশোর, কেশবপুর ও সাতক্ষীরার শতাধিক কবি অংশ গ্রহণ করেন।  

Tag
আরও খবর