নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

প্রতাপনগরে ৩ লক্ষ টাকার ৪ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন



মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আশাশুনির প্রতাপনগরে জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) বিকেলে প্রতাপনগর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ৩ লক্ষ টাকার ৪ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা -৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠ পুত্র সমাজসেবক, শিল্পপতি কাজী সাজেদুর রহমান।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স.ম. আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজেদুর রহমান বলেন, ছাত্রদলের এই সুন্দর আয়োজন কে আমি সাধুবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে যুবকদের প্রতিভা বিকশিত হয়, এর মাধ্যমে যুব সমাজ মাদকাসক্ত থেকে রক্ষা পাবে। ফুটবল বাংলাদেশের গ্রামীণ সমাজে ঐক্যের প্রতীক। এমন আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াবে। গ্রাম পর্যায়ে খেলোয়াড়দের বাছাই করে শহরে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দিলে, বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় অবস্থান নিয়েছে, ফুটবল কেউ সেখানে নিয়ে যাওয়া সম্ভব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবকদের নিয়ে এই স্বপ্নটি দেখছেন। বাংলাদেশের সকল খেলা থেকে পেলেয়ার তৈরি হবে, এবং তাদের কর্মসংস্থান তৈরি হবে। খেলোয়াররা আন্তর্জাতিক লেভেলে পৌঁছালে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আসবে এবং অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, আলমগীর মল্লিক, ইউনিয়ন যুবদলের আহবায়ক কেরামত আলী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মনিরুজ্জামান ছট্টু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রিপন, সহ গণ্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ।


উদ্বোধনী খেলায় আশাশুনি বারানশিপুর ফুটবল টিম ও শ্যামনগর শামীমা ক্লিনিক এন্ড ভিক্টোরিয়ান্স ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে আশাশুনি বারানশিপুর ফুটবল টিমকে হারিয়ে বিজয় অর্জন করে শ্যামনগর শামীমা ক্লিনিক এন্ড ভিক্টোরিয়ান্স ফুটবল একাদশ। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag
আরও খবর