চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঝিকরগাছায় বিএনপি নেত্রী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে সন্ত্রাসী হামলা, আটক-১

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিএনপির সাবেক মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেত্রী সাবিরা নাজমুল মুন্নির ঝিকরগাছাস্থ বাসভবনে গভীর রাতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় ওই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এক অজ্ঞাতনামা যুবক সাবিরা নাজমুল মুন্নির বাসভবনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকে সে কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে এবং তাদের ওপর হামলা চালায়।তাদের আর্তচিৎকার শুনে বাসভবনের ভেতরে থাকা সাবিরা নাজমুলের পুত্র ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়েল, যুবদল নেতা কাকন এবং অনিকসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় ওই সন্ত্রাসী হাতে থাকা ধারালো বটি নিয়ে উপস্থিত লোকজনকে ধাওয়া করে এবং পুনরায় গেট টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের চিৎকারে আশপাশের গ্রামবাসীরা জড়ো হয়ে তাকে ধাওয়া করে।

একপর্যায়ে গ্রামবাসী তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আটক করতে সক্ষম হয়। হামলায় কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উত্তেজিত জনতাকে শান্ত করে এবং আটককৃত যুবককে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, আটককৃত যুবককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান:আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছি। তার নাম-পরিচয় যাচাই করা হচ্ছে এবং এই হামলার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি না বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।"এদিকে প্রার্থীর বাসভবনে এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে কোনো সুগভীর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আরও খবর