নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বিজয় দিবসে শহীদবেদী দখল করে বিএনপির পুষ্পমাল্য অর্পন এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ



বিএনপি নেতাকর্তৃক এ্যাসিল্যান্ডকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। দলের ভাবমূর্তি বিনষ্টসহ উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভেই ঘটেছে।

সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে সূচী মোতাবেক সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা থাকলেও পনের মিনিট আগে বিএনপির নেতা ডাক্তার শহিদুল আলমের নেতৃত্বে  চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আজিজুর রহমান ও নুরুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী শহীদবেদী দখল করে পুষ্পমাল্য অর্পন ও বক্তব্য দিতে থাকে। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল ইসলাম খান বেদীতে দ্রুত নামতে বলায় শহিদুল আলামসহ তার সঙ্গে থাকা নেতারা উত্তেজিত হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ধাক্কা ধাক্কিসহ হেনস্তা করলে উপস্থিত অতিঃ পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছাত্রীর মাঝে মিশ্র প্রতিক্রীয়া তৈরী হয়। এঘটনায় তাৎক্ষনিক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উদ্ভুত পরিস্থিতি বিষয়ে সকলকে শান্ত হওয়ার আহবান জানান। এরপরেও খ্যান্ত না হয়ে বিএনপির একাংশের তথাকথিত ঐ নেতারা এ্যাসিল্যান্ডকে দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে যান। 

ঘটনার সত্যতা জানতে বিএনপি নেতা নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, এ্যাসিল্যান্ড নিজে জুতাপায়ে শহীদ বেদীতে উঠলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

Tag
আরও খবর