আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। বাঙালি জাতির ৫৫তম গৌরবোজ্জ্বল বিজয়ের দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার মুক্ত আকাশে উড়ে যাওয়ার এই দিনটি ইতিহাসে চিরস্মরণীয়। হাজার বছরের সংগ্রাম, শৌর্য ও বীরত্বের চূড়ান্ত পরিণতির প্রতীক এই বিজয় দিবস।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল প্রিয় মাতৃভূমি। সমাপ্তি ঘটেছিল বাঙালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব জানান দেওয়ার দিন।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়ের উল্লাসে ভাসবে পুরো দেশ, আনন্দে উদ্বেলিত হবে পুরো জাতি। দেশের প্রতিটি প্রান্তে নানা আয়োজনে উদযাপন হবে মহান বিজয় দিবস।
৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪ ঘন্টা ২০ মিনিট আগে
১৮ ঘন্টা ২০ মিনিট আগে
২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে