বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আনুলিয়ায় জবরদখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-৮

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে পৈত্রিক সম্পত্তিতে ইট-খোয়া এনে জবর দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছে। এছাড়া মোমেনা খাতুন নামে এক মহিলাকে মারপিট ও শ্লীলতাহানির পৃথক ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।


ইউনিয়নের কাকবাসিয়া গ্রামের আফিল উদ্দিন সরদারের দুই পুত্র নওশের সরদার ও নওয়াব আলি সরদার কাকবাসিয়া মৌজায় পৈত্রিক ২৬ শতক জমির মালিক হিসাবে ভোগদখলিকার আছেন। জমি পৃথক ১৯২ নং খতিয়ানে ২৬০ দাগে নওশের সরদারের নামে ১৩ শতক ও ১৯৩ নং খতিয়ানে ২৬০ দাগে নওয়াব আলি সরদারের নামে রেকর্ড হয়েছে। নওশেরের ছেলে কবির স্থানীয় ছলেমানের ছেলে শাহিন ও হাসানের কাছে ৬ শতক জমি বিক্রয় করলে তারা ক্রয়কৃত জমিতে পাকা দোকান ঘর বেধে দখলে আছেন। বাকী ৭ শতক জমি তাদের দখলে রয়েছে। দোকানের উত্তর পাশে রাস্তার ধার থেকে শুরু করে পশ্চিম দিকে ১৩ শতক জমিতে নওয়াব আলির সন্তানেরা জলিলসহ ৫ ভাই ভোগদখলে আছেন। নওশেরের ছেলে কবির বহিরাগতদের নিয়ে মঙ্গলবার বিকালে তাদের জমিতে ইট খোয়া রেখে অবৈধ দখলের চেষ্টা করলে তাদেরকে মারপিট করা হয়। এতে জলিল, আনারুল, খলিল, রুমা, মোমেনা, জব্বার, লোকমান, অলি আহত হন। বুধবার সকালে জলিল গং তাদের জমিতে টিনের চাল ও বেড়া দিয়ে একটি ঘর নির্মান করেছে। খবর পেয়ে থানার এসআই রিপন ঘটনাস্থান পরিদর্শন


করেছেন এবং উবয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। এদিকে মোমেনা খাতুনকে ১৭ জানুয়ারি রাতে বাড়ি থেকে ডেকে সাইক্লোন শেল্টারে নিয়ে বেধড়ক মারপিট ও শ্লীলতাহানি ঘটনায় মোমেনা খাতুন বাদী হয়ে ৮ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও খবর