মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন



বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন নির্বাচনী জনসভায় বলেছেন, আশাশুনি উপজেলার সব থেকে বড় সমস্যা টেকসই বেঁড়িবাধ। এই কোস্টাল অঞ্চলে টেকসই বেঁড়িবাধ না থাকায়  প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগে লবণ পানি ঢুকে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল নষ্ট হয়ে , ঘের ভেড়ির ক্ষতি হয়ে আপনাদেরকে সর্বস্বান্ত করে দেয়। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার সকল ভেঁড়িবাধ টেকসই ভাবে নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করব। অবৈধ খাল দখলমুক্ত করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, সুপ্রিয় পানির ব্যবস্থা করব। 


রবিবার (১৪ ডিসেম্বর) গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ ও কালী মন্দির প্রাঙ্গণে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ কমিটির সভাপতি ব্রজেন কুমার মন্ডল এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 


তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, 

জামায়াত বাংদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা বিশ্বাসঘাতক। যারা স্বাধীনতার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের  ঘরবাড়ি লুটপাট করেছে, অসংখ্য মা-বোনের সম্ভ্রম হরন করেছে, শরণার্থী হতে বাধ্য করেছে। জামায়াত রাজাকার, আলবদর তারা কোন মুখে এখন আপনাদের কাছে ভোট চাইতে আসে?। 


এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সমাজ সেবক মজিদ সরদার, বিএনপি নেতা শরিফুল ইসলাম, বদরুল ফকির, কামরুল ইসলাম মোড়ল, আলিম গাজী প্রমুখ।

Tag
আরও খবর