নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দুর্নীতি ও নাশকতা মামলার আসামি লতিফ-রাসেল আটক




সাতক্ষীরা জজ আদালতের সাবেক পিপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল লতিফ এবং তার ছেলে রাসেলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকাল ১০টার দিকে খুলনার বয়রা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।


ডিবি সূত্র জানায়, সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় অবস্থিত অ্যাড. লতিফের পাঁচতলা ভবনের কয়েকটি ফ্ল্যাট উকিল কমিশন করে বিক্রির উদ্দেশ্যে তিনি ও তার ছেলে রাসেল খুলনা থেকে গোপনে রেজিস্ট্রির কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি খুলনায় অভিযান চালিয়ে বাবা-ছেলেকে আটক করে সাতক্ষীরায় নিয়ে আসে।


৫৮ বছর বয়সী অ্যাড. আব্দুল লতিফ সাতক্ষীরা সদরের কামারবায়সা গ্রামের মৃত মুনসুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন শহরের রসুলপুরে বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাবেক সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবির প্রভাবে তিনি জজ কোর্টের পিপি হিসেবে নিয়োগ পান। দায়িত্ব পালনের সময় তিনি আদালতপাড়া ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কোটি টাকার মালিক বনে যান বলে অভিযোগ রয়েছে।


এর আগে দুর্নীতির অভিযোগে তিনি বিডিআর (বর্তমান বিজিবি) থেকে চাকরিচ্যুত হন। পাশাপাশি ভারতীয় গরুর খাটাল পরিচালনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যেখান থেকে তিনি বিপুল অর্থ উপার্জন করেন। এসব আয়ের মাধ্যমে রসুলপুর এলাকায় তিনি পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন অট্টালিকা নির্মাণ করেন।


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতার সময়ে অ্যাড. লতিফের বিরুদ্ধে আটটি হত্যা ও নাশকতার মামলা দায়ের হয়। তার ছেলে রাসেলও তিনটি মামলার আসামি। মামলা ও গ্রেপ্তার আতঙ্কে তারা সাতক্ষীরা ছেড়ে খুলনায় গিয়ে বয়রা এলাকায় গা-ঢাকা দিয়ে বসবাস করেন।


সম্প্রতি রসুলপুরের পাঁচতলা বাড়িটির একাংশ উকিল কমিশনের মাধ্যমে বিক্রি করেন অ্যাড. লতিফ। পরবর্তী ফ্ল্যাট বিক্রির রেজিস্ট্রির জন্য সাতক্ষীরায় আসা ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি সাব-রেজিস্ট্রারকে খুলনায় ডেকে নেন। এ সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ৩০ লাখ টাকার বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। দলিল লেখার দায়িত্ব পান সদর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম।


ঘটনার দিন সাতক্ষীরার দুর্নীতিবাজ ও বিতর্কিত সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু খুলনার বয়রায় পৌঁছানোর পরপরই ডিবির বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।


সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. নিজামউদ্দিন জানান, আটককৃত সাবেক পিপি আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

Tag
আরও খবর