নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় ওয়াইফাই ব্যবসার বিরোধে বিস্ফোরক হামলা, আহত ২



সাতক্ষীরায় ওয়াইফাই ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ভোররাতে লাইনের তার কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিস্ফোরক জাতীয় দ্রব্য নিক্ষেপে তারা আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরক জাতীয় বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।


ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তবর্তী শাঁকরা গ্রামের সাবেক মেম্বার সাহেব আলীর বাড়ির সামনে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলেন, নাসির উদ্দিন (৩৮), পিতা আলাউদ্দিন, গ্রাম হাড়দ্দাহ, সদর উপজেলা;

শাহিনুর রহমান (৩০), পিতা এস এম সাইদুর রহমান, গ্রাম কোমরপুর, দেবহাটা।


চিকিৎসাধীন শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, ভোররাতে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি এসে ওয়াইফাই লাইনের তার কাটতে থাকে। বিষয়টি তাদের নজরে এলে স্থানীয় কয়েকজন মিলে একজনকে ধরে ফেলেন। ঠিক সেই সময় পালিয়ে থাকা অন্যরা ফিরে এসে বিস্ফোরক জাতীয় বস্তু নিক্ষেপ করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা পালানোর সময় একটি মোটরসাইকেল রেখে গেলেও তাদের পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের ছাররা তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে লেগে যায় বলে জানান শাহিনুর।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, ওয়াইফাই ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘাত হয়েছে। তার কাটতে আসা একদলকে প্রতিপক্ষ আটকে ফেললে তাকে ছিনিয়ে নিতে বিস্ফোরক জাতীয় বস্তু ব্যবহার করা হয়। এতে দুই ব্যক্তি আহত হন। এটি গুলিবর্ষণের ঘটনা নয় বলে তিনি নিশ্চিত করেন।


তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও বিস্ফোরক জাতীয় বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের

প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর