মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানেরশীষ প্রতিকে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসংযোগ শুরু




সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে তফসিল ঘোষণার পূর্বে উঠান বৈঠক, নির্বাচনী পথ সভা ও নির্বাচনী জনসভা করে ব্যবস্ত সময় পার করেছেন  সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হয়েছে।  নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে নির্বাচনী এলাকায় জনসংযোগ শুরু করেছেন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।  ১২ ডিসেম্বর শুক্রবার জুম্মার দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পারুলগাছা ফুটবলমাঠ থেকে শুরু করে হাজীর মোড় হয়ে রুস্তম আলী হাইস্কুল, খ্রিস্টান মিশন, ঋষি পাড়া সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী জন সংযোগ করেন কাজী আলাউদ্দীন। এসময় কাজী আলাউদ্দীন বিভিন্ন চায়ের দোকানে, ব্যবসায় প্রতিষ্ঠান এবং সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং  সকলের কাছে দোয়া ও ধানেরশীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।  নির্বাচনী জনসংযোগে উপস্থিত ছিলেন  কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান খা, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার সহ দলীয় নেতৃবৃন্দ।

Tag
আরও খবর