মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

মায়ের কোলে শিশুরা যেমন সুরক্ষিত থাকে বিএনপি নির্বাচিত হলে সনাতনী সম্প্রদায়ীদের তেমনি সুরক্ষা দেয়া হবে



বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, মায়ের কোলে শিশুরা যেমন সুরক্ষিত থাকে তেমনি বিএনপি নির্বাচিত হলে সনাতনী সম্প্রদায়ের তেমনি সুরক্ষা দেয়া হবে। আপনারা জামাত ইসলামী বাংলাদেশের ধোঁকাবাজের খপ্পরে না পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন। 


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের নাটানা গ্রাম ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বারুনী মন্দিরের মাঠে নির্বাচনী উঠান বৈঠাকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে ৫ বছরে কালীগঞ্জ উপজেলায় যে উন্নয়ন করেছি, স্বাধীনতার ৫৪ বছর পরে কেউ তত উন্নয়ন করতে পারেনি। কালিগঞ্জ উপজেলার প্রতিটি অলিগলি আমি কার্পেটিং রাস্তা করে দিয়েছি। কালীগঞ্জে কাজী আলাউদ্দীন হাইস্কুল, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজ, কাকশিয়ালি ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন করেছি। আপনাদের দুঃখ-দুর্দশার কথা ভেবে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছি, বিদ্যুতায়ন করেছি, পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। সর্বোপরি দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কালিগঞ্জ উপজেলা করেছিলাম। আমি দুর্নীতিমুক্ত, সৎ, ন্যায়পরায়ণ ছিলাম বলে প্রশাসন আমাকে যমের মতো ভয় পেত। আবারও সময় এসেছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আশাশুনি উপজেলার মতো পশ্চাৎ উপজেলা ও কালিগঞ্জ উপজেলার উন্নয়ন করার সুযোগ দিন। পাশাপাশি না আশাশুনি উপজেলায় একটি ইকোনমিক জোন উপহার দেওয়া হবে।


অনুষ্ঠিত উঠান বৈঠকে বারুনী মন্দিরের সভাপতি মৃন্ময় মল্লিকের সভাপতিত্বে ও সহ সভাপতি বিশ্বজিৎ মল্লিকের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, পুজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, তপতী মল্লিক, স্বপন বাছাড় প্রমুখ।

Tag
আরও খবর