নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

অপহরণ ও টর্চারের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তারা মামলার আসামি



সাতক্ষীরায় দেড় কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ, মারধর ও অমানবিক নির্যাতনের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের তিন কর্মকর্তা এবং এক সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও তার ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালতে মামলাটি দায়ের করেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আল ফেরদৌস আলফা।

মামলা নং—সিআর ১৭৪২/২৫; ধারা—৪৪৮/৩৬৪/৩২৩/৩০৭সহ অন্যান্য। আদালত মামলাটি তদন্ত করে আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন সিআইডিকে।


বাদী আল ফেরদৌস আলফা সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা শহরের পলাশপোলে বসবাস করছেন।


১. মীর্জা সালাহউদ্দিন – সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সদর সার্কেল।

২. মোস্তাফিজুর রহমান – সাবেক ওসি, সাতক্ষীরা সদর থানা।

৩. মহিদুল ইসলাম – সাবেক ওসি, ডিবি পুলিশ।

৪. আব্দুল লতিফ – সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি।

5. মোঃ রাসেল – পিপির ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর দুপুরে বিজিবি সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট থেকে বাদীর দেড় কোটি টাকার ভারতীয় সামুদ্রিক মাছ জব্দ করে। বৈধ কাগজপত্র দেওয়ার পরও বিজিবি মাছ থানায় পাঠায়। এরপর তৎকালীন ওসি মোস্তাফিজুর রহমান ফোনে বাদীর কাছে দেড় কোটি টাকা দাবি করেন এবং হুমকি দিতে থাকেন।


সেদিন রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন ও ডিবির ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা দুটি মাইক্রোবাসে এসে বাদীর পলাশপোলের বাড়ি ঘিরে ফেলে। বাড়ির বিভিন্ন তলা তল্লাশি শেষে পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা দাবি করা হয়। আলফা বাধ্য হয়ে ১৫ লাখ টাকা দেন, যার কিছু অংশ দুই ওসির কাছে সরাসরি দেন সালাহউদ্দিন। পরবর্তীতে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ‘গুম’ করার উদ্দেশ্যে।


বাদী অভিযোগ করেন, তার চোখ–হাত বেঁধে গোয়েন্দা পুলিশের ‘আয়নাঘর’-এ ঝুলিয়ে ভয়াবহ নির্যাতন করা হয়। মাছ আনার অভিযোগে নিয়মিত মামলা দেওয়ার ভয় দেখিয়ে বারবার এক কোটি টাকা দিতে চাপ দেওয়া হয়।


৩০ ডিসেম্বর রাতেও তাকে মাইক্রোবাসে করে নির্জন স্থানে নেওয়া হয়। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আজ তোর জীবনের শেষ দিন। এক কোটি টাকা না দিলে বাঁচবি না।” রাতভর রাস্তায় ঘোরানোর পর ৩১ ডিসেম্বর ভোরে পুলিশ অফিসে এনে আবারো হাত–পা–চোখ বেঁধে নির্যাতন করা হয়। কয়েকবার তিনি জ্ঞান হারান বলেও অভিযোগে উল্লেখ আছে।


৩১ ডিসেম্বর সকালে আলফা এবং তার ভাই আলীমকে থানায় এনে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালত রিমান্ড মঞ্জুর করলেও পরে জেলা জজ রিমান্ড বাতিল করেন। দুই ভাই ১৯ দিন কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


মামলার মাছ দেড় কোটি টাকার হলেও পুলিশ মাত্র ১ লাখ ৯৫ হাজার ৯২৫ টাকায় নিলাম দেখায়। পরে আদালতের নির্দেশে আলফা সেই টাকা ফেরত পান এবং মামলা খারিজ হয়।


বাদী অভিযোগ করেন, জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দেখিয়ে সাবেক পিপি আব্দুল লতিফ ও তার ছেলে রাসেল তার কাছ থেকে ৩৫ লাখ টাকা চাঁদা আদায় করেন।


অভিযোগে বলা হয়, দীর্ঘ নির্যাতনের কারণে তার দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ও সামাজিক ক্ষতির কথাও উল্লেখ করে ন্যায়বিচারের আবেদন জানান তিনি। সময়ের অনুকূল পরিবেশ না থাকায় মামলা করতে দেরি হয়েছে বলেও তিনি বলেন।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান জানান, মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ২০ এপ্রিল। আদালত সিআইডিকে নিয়মিত তদন্ত করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন।


Tag
আরও খবর