নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা


৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখা। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের নাজমুল সরণী থেকে জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আজগার আলীর সঞ্চালনায় শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক আতিকুর রহমান খান ছট্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, নেতা মারুফ খানসহ অন্যান্যরা।


অপরদিকে বিকেল ৪টায় শহীদ নাজমুল সরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। চ্যানেল আই–এর জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং অ্যাড. মুনির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, অ্যাড. দুলু, অ্যাড. আজহারুল ইসলাম, ‘স্বদেশ’-এর মাধব দত্ত, গণফোরাম নেতা আলি নুর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলি, আসকের গোলাম মোস্তফা, মফিজুল ইসলাম এবং বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।


বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন সাম্প্রতিক ঘটনার তীব্র সমালোচনা করেন। বিশেষ করে ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রুবি মুক্তির ওপর প্রতিবেশী কর্তৃক হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। জানা যায়—১ ডিসেম্বর সীমানা বিরোধকে কেন্দ্র করে নয়জন হামলাকারী মুক্তির বাড়িতে প্রবেশ করে তাকে মারাত্মকভাবে আহত করে। তিনি চারদিন ধরে সদর হাসপাতালে মৃত্যুঝুঁকিতে চিকিৎসাধীন ছিলেন।


সভায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী অভিযোগ দিতে গেলে থানা কর্তৃপক্ষ প্রথমে মামলা নেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করে এবং পাল্টা অভিযোগের কথাও উল্লেখ করে। এ ঘটনায় সভায় উপস্থিত সকলে গভীর দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


বক্তারা বলেন, “মানবাধিকার রক্ষার কথা বলি, অথচ শিশু নির্যাতন, নারী নির্যাতন ও প্রতিবেশী হামলার ঘটনা এখনও ঘটেই চলেছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো সম্ভব নয়।”

Tag
আরও খবর