নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। 


বুধবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় হাজার হাজার জনতার ঢল লক্ষ্য করা যায়।  


দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে উপজেলার ১১ টি ইউনিয়নকে মডেল ইউনিয়ন বানিয়ে বাংলাদেশের ভেতর আশাশুনিকে সর্বশ্রেষ্ঠ উপজেলা হিসাবে গড়ে তুলবো। নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম আমি দরগাহপুরের খরিয়াটি রাস্তা নির্মাণ করব। মানিকখালী ব্রিজের টোল বন্ধ করব। এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো।মাদক সন্ত্রাস নির্মূল করে শিক্ষার মান উন্নয়নে কাজ করব। আপনাদের সকল দুঃখ ও দুর্দশা লাঘব করার চেষ্টা করব। 


তিনি আরও বলেন, বিএনপি উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে, বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যর পরিবর্তন হয়।  আমি বিগত দিনে কালীগঞ্জের এমপি ছিলাম , আমি কালীগঞ্জে অসংখ্য উন্নয়ন করেছি। সকল রাস্তাঘাট পাকা করেছি। কোন দুর্নীতিবাজের স্থান আমার কাছে ছিল না। সংখ্যালঘু সম্প্রদায় আমার কাছে সুরক্ষিত ছিল। আজ কালিগঞ্জ আশাশুনির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা ধানের শীষ কে নির্বাচিত করতে কাজ কারুন, বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।


জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, মহিলা দলের নেত্রী মার্জিনা ইসলাম, উপজেলা পুজা ফ্রন্টের সদস্য সচিব প্রতীশ রায়, মহিলা দল নেত্রী মাজিনা ইসলাম প্রমুখ।


জনসভার শেষে বিএনপি'র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করা হয়।

Tag
আরও খবর