ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক : মির্জা আব্বাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-12-2025 04:07:56 pm

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


আজ বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।


মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। অতীতেও কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন দেখা যায়নি।


সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। সৃষ্টিকর্তার কাছে সবার একটাই চাওয়া, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।


তিনি আরও বলেন, দেশের জন্য এ মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। তিনি শুধু একজন শিক্ষিত অভিভাবক নন, বরং সব দলের কাছেই স্বীকৃত একজন তুলনাহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


তারেক রহমান খুব শিগগিরই ফিরে দেশের মানুষের হাল ধরবেন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নতুন চিন্তা–চেতনা ও নেতৃত্বের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও সামনে এগিয়ে নেবেন।


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।


বিকেলে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও খবর