শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে আগ্রহী নাইজেরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-01-2023 01:21:36 am

◾ নিউজ ডেস্ক 


বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে আগ্রহী আফ্রিকার দেশ নাইজেরিয়া। গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস্ মোসেস আচানিয়া।


প্রতিনিধি দলে আরো ছিলেন- এনবিটিটিএফ এর সদস্য মি. লিওনার্ড (Mr. Leonard), ন্যাশনাল আইডেনটিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাসচিব আবুবকর আলিও আজিজ (Abubakar Aliyo Aziz), সদস্য গুমি আলিয়্যা আবুবকর (Gumi Aliya Abubakar)।


বৈঠকে রবার্টস্ মোসেস আচানিয়া বলেন, বস্ত্র ও সিরামিক খাতে দু’দেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। এই খাতগুলোর সম্প্রসারণে আমরা যৌথ উদ্যোগ খুজছি। নাইজেরিয়াতে গ্যাস, জ্বালানি তেল, স্বর্ণ, স্টিলসহ অন্যান্য খনিজ সম্পদ রয়েছে। সুতরাং সেখানে সম্ভাবনা প্রচুর।


২০২১-২২ অর্থবছরে নাইজেরিয়াতে ১৪.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে আমদানির পরিমান ৪৭৬.৬৪ মিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, নাইজেরিয়াসহ আফ্রিকার দেশগুলোয় বাজার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়া গেলে বাংলাদেশী পণ্যের বিশাল এক বাজার হতে পারে নাইজেরিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ। বাংলাদেশী পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতে নাইজেরিয়ার প্রতিনিধিদলকে পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আহ্বান জানান মোঃ জসিম উদ্দিন। এছাড়া প্রয়োজনীয় সুবিধা পেলে নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করা যেতে পারে বলে জানান তিনি।


এ সময়, আগামী মার্চে এফবিসিসিআই’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি নাইজেরিয়ার ব্যবসায়ীদের সামিটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, পরিচালক মোঃ নাসের, আবু হোসেন ভুঁইয়া রানু, উপদেষ্টা আবদুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১৩ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে