নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় অদম্য নারী সম্মাননায় অনুপ্রেরণার ছোঁয়া



সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেছেন—সমাজকে এগিয়ে নিতে হলে নারীকে এগিয়ে নিতেই হবে। নারীকে বাদ দিয়ে পরিবার, সমাজ কিংবা কোনো ক্ষেত্রেই পূর্ণ সফলতা অর্জন সম্ভব নয়। ছেলে সন্তানের মতো মেয়েরাও সমান সুযোগ—সুবিধা পাওয়ার যোগ্য। পারিবারিক বৈষম্য দূর করে কন্যাশিশুকে এগিয়ে নিতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়নে নারীরা মুখ্য ভূমিকা রাখতে পারবে।


মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা পরিষদ সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডিসি আফরোজা আখতার বলেন, “আমাদের সমাজের বহু পরিবারে এখনো মেয়েরা অবহেলার শিকার। শিশুকাল থেকেই ছেলে-মেয়ের মধ্যে বৈষম্য দূর করতে হবে। শিক্ষায়, পুষ্টিতে, প্রযুক্তি জ্ঞানে ও সামাজিক কার্যক্রমে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পরিবার ও সমাজ যদি মেয়েদের পাশে দাঁড়ায়—তাদের অগ্রগতি কেউ রুখতে পারবে না।”


তিনি আরও বলেন, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া বহু বাধা-বিপত্তি ও সংগ্রাম অতিক্রম করে নারী সমাজকে অন্ধকার থেকে আলোয় এনে প্রতিষ্ঠিত করেছেন। নারীর অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান বাংলা সমাজে চিরস্মরণীয়।


অনুষ্ঠানে ‘আমিই বেগম রোকেয়া’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে বাল্যবিবাহ প্রতিরোধ ও রোকেয়ার অবদান নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।


এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেন্ডার ডেভেলপমেন্টের সভাপতি ফরিদা আক্তার বিউটি, গর্বিত জয়িতা ও রত্নগর্ভা মা লুৎফুন্নেছা বেগম, সংগ্রামী নারী মেরিনা খাতুন প্রমুখ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ডাঃ সুমনা আইরিন, শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা আনিসুর রহমান, স্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা শিক্ষা অফিসের সুপারভাইজার আ ন ম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, নারী অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রোকেয়া দিবসের চেতনায় নারী ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সকলকে একসাথে কাজ করতে হবে।


অনুষ্ঠানে জেলায় নির্বাচিত পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—

অর্থনৈতিক সাফল্য: রায়হাতুল জান্নাত রিমি।

শিক্ষা ও চাকরি: গুলশান আরা বেগম।

সফল জননী: লুৎফুন্নেছা বেগম।

নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানো নারী: মেরিনা খাতুন (শ্যামনগর)।

সমাজ উন্নয়ন: মোহিনী পারভীন।


Tag
আরও খবর