নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন




সাতক্ষীরা কালিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার রাতে কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন।


উদ্বোধনী বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন,

একসময় আমাদের ছেলে-মেয়েরা খেলাধূলার মাধ্যমে তাদের মেধা, সৃজনশীলতা এবং দেশপ্রেমের বিকাশ ঘটাতো। কিন্তু কালের বিবর্তনে পাশ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন মাদক আমাদের দেশে অনুপ্রবেশ করে তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে।


তিনি আরো বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং খেলাধুলা বিস্তারে নানাবিধ পদক্ষেপ নিয়েছিলেন। পরবর্তীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সেই মন্ত্রণালয়কে আধুনিকায়ন করে ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


কাজী আলাউদ্দীন জানান, তিনি সংসদ সদস্য থাকাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে বিপুল পরিমাণ ফুটবল, ক্রিকেট ও কাবাডি সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছিলেন।


তিনি বলেন, তেতুলিয়া হাইস্কুল প্রাঙ্গণে ক্রিকেট মাঠ তৈরির মাধ্যমে মিষ্টার ফিজ—মোস্তাফিজুর রহমানের উত্থান হয়। খেলাধুলা মানুষকে সঠিক পথে রাখে, আর মাদক তাদের পরিবার ও সমাজকে ধ্বংস করে।


আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হতে পারলে খেলাধুলার জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাজমুল হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মোঃ মুরশিদ আলী গাজী, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাসানুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ আরও অনেকে।


এ সময় স্থানীয় তরুণদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান।

Tag
আরও খবর