নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

খালেদা জিয়া'র সুস্থতা কামনায় কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দীন




বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ০৮ ডিসেম্বর সোমবার জোহর নামাজ শেষে ধলবাড়ীয়া ১নং ওয়ার্ডে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।  


দোয়া মহফিলে বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা শুধু বিএনপির নয়, আজ দেশের সর্বস্তরের মানুষের কামনা। তাঁর সুস্বাস্থ্য দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মূল অনুপ্রেরণা।

বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেন। আজকে এই জাতিরক্রান্তি লগ্নে আমরা দেশ নেত্রীর সুস্থতাও দীর্ঘায়ু কামনা করি।  


এসময় উপস্থিত ছিলেন ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিঃসহ সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইয়াসিন আলী, ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম,  আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেণ সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।

Tag
আরও খবর