নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাংবাদিকদের সহযোগিতায় স্বচ্ছ নির্বাচন চায় সাতক্ষীরার পুলিশ সুপার


সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম) বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়া-আসা নির্বিঘ্ন রাখা পুলিশের সাংবিধানিক দায়িত্ব। কে কাকে ভোট দেবেন, কে জিতবেন বা হারবেন—এটি সম্পূর্ণই জনগণের বিষয়; পুলিশ কখনোই কোনো পক্ষের ভূমিকা পালন করবে না।


শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


এসপি আরেফিন জুয়েল বলেন, এই জেলার বিশাল জনগোষ্ঠীর আস্থা ও সহযোগিতাই আমার শক্তি। আমি বিশ্বাস করি—সাতক্ষীরাকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচনের উদাহরণ হিসেবে তৈরি করতে পারব। আমার এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে সুষ্ঠু, স্বচ্ছ, সুন্দর নির্বাচন আয়োজন করা।


তিনি আরও বলেন, বিগত কয়েকটি নির্বাচন অস্বস্তিকর অভিজ্ঞতার জন্ম দিয়েছে। অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্যতার সংকট ছিল। এবার মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধান উপদেষ্টা যে ঐতিহাসিক নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন—সেই দায়িত্ব পালনে অংশ নিতে পেরে আমি গর্বিত।


পুলিশ সুপার নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব সম্পর্কে বলেন, প্রথম এবং প্রধান কাজ নিরাপত্তা নিশ্চিত করা। ভোটের পরিবেশ শান্ত রাখা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, ভোটারদের আশ্বস্ত করা এসবই পুলিশের কর্তব্য। আমরা সততা, দক্ষতা এবং নিরপেক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করব। আমাদের সদস্যরা ইতোমধ্যে কঠোর প্রশিক্ষণ নিচ্ছে।


তিনি সাংবাদিকদের ভূমিকাকেও একান্ত প্রয়োজনীয় উল্লেখ করে বলেন, আপনারা আমাদের পরিপূরক শক্তি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা জনগণের আস্থা অর্জন করতে পারবো না।


মতবিনিময় সভায় সাতক্ষীরার বর্তমান অপরাধ পরিস্থিতি নিয়েও কথা বলেন এসপি জুয়েল। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন জেলা শহর ও গ্রামে চলমান অবৈধ টাকা লেনদেন, অনলাইন জুয়া, যানজট, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং এবং সুন্দরবনে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক, আইন তার নিজস্ব গতিতেই চলবে।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


Tag
আরও খবর