লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কক্সবাজারে জোড়া খুনের ঘটনায় আটক দুই

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে কক্সবাজার সদরের খুরুশকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার আবদু খলিলের ছেলে জয়নাল আবেদীন (২৮) ও কামাল উদ্দিন (২৫)। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু এবং লোহার রড উদ্ধার করে পুলিশ।


কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় ব্যাডমিন্টন খেলায় স্থানীয় আতিক নামের এক কিশোরকে মারধরকে কেন্দ্র করে স্থানীয় মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ (৩৫) ও নূরুল ইসলামের ছেলে সাঈদুল ইসলামকে (৩৩) ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। এসময় মুফিজ উদ্দিন (২১) নামে আরও একজন আহত হন। তিনি একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এই জোড়া খুনের সঙ্গে কিশোর আতিক, তার ভাই কামাল, জয়নাল ও চাচাতো ভাই মিজান জড়িত বলে দাবি করেছেন নিহতদের স্বজনরা।


কক্সবাজার সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। ঘটনাস্থল বাসটার্মিনাল এলাকার পূর্ব লারপাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হয়। সেই ধারাবাহিকতায় ভোরেই খুরুশকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাকু ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।


কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান বলেন, মরদেহ দুইটি ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে বিকেল ৩টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর