নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

ভারতীয় মদ-ঔষধ ও শাড়ির চালান জব্দ করল বিজিবি


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তজুড়ে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ঔষধ, শাড়িসহ সাড়ে ৯ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। শুক্রবার (৫ ডিসেম্বর) দিনভর বিভিন্ন বিওপি ও চেকপোস্ট-সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।


অভিযানগুলো পরিচালনা করেন পদ্মশাখরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী বিওপি ও বাঁকাল চেকপোস্টের টহলদল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব পৃথক অভিযানে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মদ, শাড়ি, ঔষধ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।


এর মধ্যে কাকডাঙ্গা বিওপির তিনটি সফল অভিযানে কলারোয়া থানার গেরাখালী ও ভাদিয়ালী এলাকা থেকে ৬০ বোতল ভারতীয় মদ, শাড়ি ও ভারতীয় ঔষধসহ ৪ লাখ ৩৩ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়। একইদিন বাঁকাল চেকপোস্টের টহলদল আরও ৪ বোতল ভারতীয় মদ ও ২৭ হাজার টাকার শাড়ি উদ্ধার করে।


এ ছাড়াও সদর থানার ইদগাহ এলাকা থেকে বৈকারী বিওপি ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ, চারাবাড়ি এলাকা থেকে তলুইগাছা বিওপি ২৪ হাজার টাকার শাড়ি, বড়ালী এলাকা থেকে হিজলদী বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ জব্দ করে। মাঠপাড়া আমবাগান এলাকায় মাদরা ও কুশখালী বিওপির যৌথ অভিযানে ২০ বোতল ভারতীয় মদ ও ১ লাখ ৭০ হাজার টাকার ঔষধ জব্দ করা হয়। দাসপাড়া এলাকা থেকে পদ্মশাখরা বিওপি আরও ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।


সব মিলিয়ে বিজিবি মোট ৯ লাখ ৫৪ হাজার টাকার চোরাচালানী ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।


বিজিবির ভাষ্য, দীর্ঘদিন ধরেই একটি চক্র ভারতীয় মদ, ঔষধ ও বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করে আসছে। এসব অবৈধ চোরাচালান দেশের রাজস্ব ঘাটতি সৃষ্টি করছে এবং স্থানীয় শিল্পকে ক্ষতির মুখে ফেলছে।


উদ্ধার করা সমস্ত মালামাল সাতক্ষীরা কাস্টমস গুদামে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Tag
আরও খবর