ফরিদপুর ভাঙ্গা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আবু জাহের-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ব্র্যাক।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ২০২৫খ্রিঃ বিকাল ৪টায় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুভেচ্ছা প্রদান কালে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা ব্র্যাক এনজিও উপজেলা এলাকা অফিসের শাখা ব্যবস্থাপক (দাবি) আহসান হাবিব ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা ফিল্ড অর্গানাইজার পার্থ দাস।
নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ব্র্যাকের প্রোগ্রাম সম্পর্কে অবহিত করেন মাইগ্রেশন প্রোগ্রাম এর উপজেলা ফিল্ড অর্গানাইজার পার্থ দাস।
শুভেচ্ছা বিনিময়কালে ইউএনও আব্দুল্লাহ্ আবু জাহের স্যার সকলকে ধন্যবাদ জানান।
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ ঘন্টা ১৬ মিনিট আগে