নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

আশাশুনিতে দুদকের অভিযান, হিসাব রক্ষণ কর্মকর্তা পলাতক



সাতক্ষীরার আশাশুনি উপজেলা হিসাব রক্ষণ অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হলেও আগে থেকেই খবর পেয়ে অফিস ত্যাগ করেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ। প্রাথমিক তদন্তে অবৈধ অর্থ লেনদেনের সত্যতা মিলেছে বলেই তার পলায়ন বলে ধারণা করছে দুদক।


খুলনা বিভাগীয় দুদকের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে গোপন খবর পেয়ে আমরা সকাল থেকে বিভিন্ন ছদ্মবেশে অফিসের আশপাশে অবস্থান করি। তবে অভিযানের আভাস পেয়ে হিসাব রক্ষণ কর্মকর্তা গা ঢাকা দেন এবং নিজের ফোনও বন্ধ করে রাখেন। অন্য নাম্বার দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তিনি দুদকের কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলেননি।


তিনি আরও জানান, সরকারি কলেজের ২০০০ সালের বিধি অনুযায়ী আশাশুনি সরকারি কলেজকে আত্মীকরণের মাধ্যমে শিক্ষা ক্যাডারে উন্নীত করার সুযোগ দিতে বেশ কয়েকজন শিক্ষকের কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। দরকষাকষির এক পর্যায়ে সহকারী কর্মকর্তা শাহারাত হোসেনকে সঙ্গে নিয়ে কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে বসে ঘুষের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টাকা চূড়ান্ত করেন।

একজন সরকারী কর্মকর্তা কলেজে গিয়ে বসে ঘুষ দাবি করবেন—এটি আমাদের কাছে নতুন অভিজ্ঞতা, বলেন দুদক কর্মকর্তা।


দুদক জানায়, চূড়ান্ত ঘুষের টাকার প্রথম কিস্তি হিসেবে ২ লাখ ২৫ হাজার টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে। আজ (২ ডিসেম্বর) বাকি টাকা নেওয়ার কথা থাকলেও কর্মকর্তা পলাতক থাকায় তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। তবুও সহকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে লেনদেনের প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে দুদক।

এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


অভিযুক্ত কর্মকর্তা মোমিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অফিস সহকারী শাহারাত হোসেন বলেন, আমার জীবনে যা না তাই করা হয়েছে। আমি শারীরিকভাবে অসুস্থ।


Tag
আরও খবর