নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

দাবি আদায়ে কর্মবিরতিতে মেডিকেল টেকস ও ফার্মাসিস্টরা



মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি—১০ম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতির সুব্যবস্থা ও পেশাগত বৈষম্য দূরীকরণের দাবিতে সারা দেশের মতো সাতক্ষীরাতেও অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ” জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।


কর্মসূচিতে জেলার বিভিন্ন হাসপাতাল ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা একত্রিত হয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।


সমাবেশে বক্তব্য রাখেন—

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) শেখ জাহাঙ্গীর আলম, ফিজিওথেরাপিস্ট মোঃ জাহাঙ্গীর আলম, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) মোঃ আব্দুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) মোঃ বোরহান উদ্দীন, মোঃ আসাদুজ্জামান সুমন, ফার্মাসিস্ট দীপংকর বর্মন, ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) রাব্বুল হাসান, ব্লিস হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুল্লাহ আল নোমানসহ অনেকে।


বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার একটি অপরিহার্য অংশ হয়েও আমরা দীর্ঘদিন অবহেলিত। ১০ম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতির স্বচ্ছ ব্যবস্থা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এখন সময়ের দাবি। দ্রুত দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।


এর আগে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়—

৩০ নভেম্বর (রবিবার): সকাল ৯টা–১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি।

৩ ডিসেম্বর (বুধবার): সকাল ৮টা–১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি।

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার): পূর্ণদিবস কমপ্লিট শাটডাউন কর্মসূচি।


কর্মবিরতির কারণে হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, রিপোর্ট প্রস্তুতি ও ফার্মেসি সেবায় সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।


নেতৃবৃন্দ জানান, এই আন্দোলন শুধু সাতক্ষীরায় নয়, সারা দেশে একযোগে চলছে যাতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হয়।

Tag
আরও খবর