নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

মৌতলায় বিএনপির দোয়া মাহফিলে বেগম জিয়ার আরোগ্য কামনা



বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।


তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন সবচেয়ে দৃঢ় ও আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে গিয়ে তিনি বারবার নির্যাতন–নিপীড়নের সম্মুখীন হয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন। আজকের রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। জাতীয় স্বার্থেই অন্তত আরও পাঁচ বছর তার নেতৃত্ব দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।


গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা করা হয়। পরে পশ্চিম মৌতলা খাজরা জামিউল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় বিভিন্ন বক্তারা বেগম জিয়ার সুস্থতা, দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের এক অনড় প্রতীক। তিনি দেশের প্রতিটি সংকটে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ—তার সুস্থতা জাতির বড় চাওয়া।


অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য দেন, মৌতলা জামে মসজিদের ইমাম কারী মোঃ আরিফুল ইসলাম, মাওলানা আমানউল্লাহ, হাফেজ আব্দুল গফুর, কারী হাফেজ জুবায়ের হোসেন,

হাফেজ আবু রায়হান প্রমুখ ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা সম্মিলিতভাবে দেশবাসীর প্রতি আহ্বান জানান যেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ থাকেন।


অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন। দোয়া শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Tag
আরও খবর