প্রকাশের সময়: 02-12-2025 03:36:49 pm
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’ এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির সদস্যবৃন্দ।
এরআগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আরমান হোসেন ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপ্ত বনিকের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ৩য় কার্যকরী কমিটির সভাপতি মো: আবুল হোসেন,৬ষ্ঠ কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ ও ৮ম কমিটির সহ-সভাপতি ফারজানা ভূইয়া।
এছাড়াও সংগঠনটির ১৭তম কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাস,যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা হক নুশরাত,শাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন,সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ,আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
১ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
২৯ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৩৩ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৩ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৩ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে