নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

জামায়াত বরাবরই বিএনপির ক্ষতি করেছে: আলাউদ্দিন


সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় ধানের শীষের নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত সাতক্ষীরা-০৩ আসনের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেন, একাত্তরের পর থেকে বিভিন্ন সময় জামায়াত বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।


রোববার (৩০ নভেম্বর) বিকেলে বুধহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে করিম সুপার মার্কেট মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি এসব কথা বলেন।


জনসভায় সভাপতিত্ব করেন বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব। পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে কাজী আলাউদ্দিন বলেন,

দেশের রাজনৈতিক সংকট, গণতন্ত্রের ধ্বংস ও মানুষের ভোটাধিকার হরণের বিরুদ্ধে বিএনপি সবসময় লড়াই করে এসেছে। অথচ ইতিহাসের বিভিন্ন সময়ে জামায়াত বিএনপিকে পেছন থেকে আঘাত করে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।


তিনি আরও বলেন, আমি যদি পুনরায় আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে বুধহাটা এলাকায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বুধহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনকে চারতলা ভবনে রূপান্তরিত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে।


তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এলাকায় সুপেয় পানির সংকট দূর করা, শিক্ষার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ আশাশুনি উপজেলাকে দেশের একটি আদর্শ 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলা হবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর