আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনির বুধহাটায় কাজী আলাউদ্দীনের পক্ষে বিএনপির নির্বাচনী সমাবেশ






সাতক্ষীরার আশাশুনির বুধহাটা ইউনিয়নে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীনের সমর্থনে বিএনপির নির্বাচনী সমাবেশ হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকেলে বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আ. রবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন। তিনি বলেন, কালিগঞ্জ ও দেবহাটার সাবেক এমপি হিসেবে তাঁর সময়ে এলাকায় সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হয়েছিল।

তিনি আরও বলেন, “আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোনো সড়ক কাঁচা থাকবে না। মসজিদ-মন্দির, স্কুল-কলেজ ও বিদ্যুতের উন্নয়ন করা হবে। বেড়িবাঁধকে বিশ্বমানের টেকসই করে গড়ে তোলা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন স্থাপন করা হবে। মানিকখালী সেতুর টোল তুলে দেওয়া হবে। এক বছরের মধ্যে সব রাস্তা পাকা করা হবে। বুধহাটায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”


মুক্তিযুদ্ধের সময় আশাশুনিতে যুদ্ধ করার অভিজ্ঞতাও স্মরণ করেন তিনি।


সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আ. রশিদ, যুবদল সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দলের নেত্রী ডা. মর্জিনা খাতুন বেবী, কৃষকদল আহ্বায়ক লিয়াকত হোসেন, শ্রমিকদল সদস্যসচিব রুহুল আমিন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আছাদুজ্জামান, বুধহাটা ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব আ. কুদ্দুস, বিএনপি নেতা আল মামুন, এরশাদ আলী, আ. হামিদসহ দলীয় নেতাকর্মীরা।


সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।



Tag
আরও খবর