নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে কাজী আলাউদ্দিন



সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন বলেছেন, আমি ২০০১ সালে সংসদ সদস্য থাকাকালে কালিগঞ্জ উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন করেছি। মন্দির, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানসহ ভবন নির্মাণে কাজ করেছি। কিন্তু ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল মৌখালী এলাকা এখনো অবহেলিত। নির্বাচিত হতে পারলে এই অঞ্চলে রাস্তা পাকা করা ও ধর্মীয় উপাসনালয়ে সহায়তা বাড়ানো হবে।


তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমি এই অঞ্চলে উন্নয়ন করতে চাই। আপনাদের ভোটে নির্বাচিত হলে কালিগঞ্জ উপজেলাকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হিসেবে গড়ে তুলব। আমি আপনাদের এলাকার সন্তান—আমার কাছে যেতে কোন দালাল লাগবে না, দরজা সবসময় খোলা। যে কোনো সমস্যা জানালে সমাধানের চেষ্টা করব।


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের দোয়া করার অনুরোধ জানান।


২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ধলবাড়িয়া ইউনিয়নের ড্যামরাইল সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে সনাতন সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।


সভায় সভাপতিত্ব করেন ড্যামরাইল সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভগেন্দ্রনাথ বর্মন। পরিচালনা করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা বিএনপি।

মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি।

আল-মাহমুদ ছট্টু, সভাপতি, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি।

হাসানুর রহমান, সভাপতি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি।

মোঃ রফিকুল ইসলাম বাবু, সভাপতি, রতনপুর ইউনিয়ন বিএনপি।

নাজমুল ইসলাম বাবু, সভাপতি, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি।

ফজলুর রহমান, সাধারণ সম্পাদক, রতনপুর ইউনিয়ন বিএনপি।

প্রশান্ত হালদার বাবু, সাবেক মেম্বার, ১নং ওয়ার্ড, ধলবাড়িয়া।

মোঃ রফিকুল ইসলাম, মেম্বার, ১নং ওয়ার্ড, ধলবাড়িয়া।

শেখ আব্দুল করিম, সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি।

ভবেন্দ্র নাথ বর্মন, সভাপতি, ড্যামরাইল সার্বজনীন দুর্গা মন্দির।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ রোকনুজ্জামান, আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা কৃষকদল। হাফিজুর রহমান শিমুল, যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা যুবদল।


Tag
আরও খবর