আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনির কুল্যায় সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ



আশাশুনির কুল্যা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্ববর) বিকালে কচুয়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির পরীক্ষিত নেতা মঞ্জুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের  সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। বড়দলে হাসপাতাল করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় নেতা রাজিব উদ্দীন রুবি, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তুহিন উল্লাহ তুহিন, পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব প্রিতিষ রায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, রবিউল আওয়াল ছোট, কৃষক দল আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দলের সেক্রেটারী রুহুল আমিন, ছাত্রদলের সিনিঃ সহ সভাপতি আছাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি সমাবেশে যোগদানের পূর্বে উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম এস এম রফিকুল ইসলামের কবর জিয়ারত করেন
Tag
আরও খবর