বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশাশুনিতে ইএসডিও-আইসিআরডিসিভ-৩ প্রকল্পের অবহিতকরণ সভা

আশাশুনিতে উষ্ণ, অংশগ্রহণমূলক ও তথ্যবহুল পরিবেশে ইএসডিও-আইসিআরডিসিভি-৩ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সসভা অনুষ্ঠিত হয়। 
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের তৃতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করেছে।
আইসিআরডিসিভি-৩, ইএসডিও এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামসুল হক মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সরকারি দপ্তরের প্রতিনিধিগনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, আরএমও ডাঃ প্রসুন কুমার মণ্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন  ডাঃ মোঃ আব্দুস সালাম ও আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটারিয়ান) এস এম মনোয়ার হোসেন, স্থানীয় সরকার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু দাউদ ঢালী, মোঃ শরিতুল্লাহ, মোঃ নজরুল ইসলাম, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, কমিউনিটি লিডার ও প্রকল্পের উপকারভোগীসহ প্রায় ৫০ জন এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও ঘনঘন দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে প্রস্তুতি, নেতৃত্বগঠন, গণঅংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন এবং টেকসই অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। প্রকল্প এসব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।



Tag
আরও খবর