বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

৯ বছর পর বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-11-2025 04:05:18 pm

দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ-পাকিস্তানে বিমান চলাচল শুরু হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। আগামী ডিসেম্বর থেকে করাচি থেকে ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে পারে বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। এটি দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে বড় অগ্রগতি হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনস্যুলেটের যৌথ সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ীদের যাতায়াত আরও দ্রুত এবং সহজ হবে।


তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রফতানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে।


তিনি আরও বলেন, শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। গত বছরের ডিসেম্বর থেকে চালু থাকা কার্গো সার্ভিসের চাহিদা বেড়ে যাওয়ায় এখন আলাদা সরাসরি রুটের প্রয়োজন হয়েছে।

 

শিক্ষাখাতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন এই হাইকমিশনার। তিনি বলেন, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগির ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে যেন আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হয়। পাশাপাশি তিনি পাকিস্তানের পর্যটন শিল্পের সম্ভাবনা ও দুই দেশের সংস্কৃতি, ইতিহাস ও মূল্যবোধের মিল উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে সংযুক্ত একটি সম্প্রদায় হিসেবে পরিচিত।

আরও খবর



6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৩ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে