বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কাদাকাটিতে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী শোডাউন ও পথসভা



 সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় কাদাকাটি হলদেপোতায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিকাল ৩ টায় কাদাকাটি মিত্রতেঁতুলিয়া থেকে মোটর সাইকেল শোডাউন শুরু হয়ে হলদেপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেঁতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া, শাহনগর সড়ক প্রদক্ষিন করে যদুয়ারডাঙ্গায় গিয়ে শেষ হয়। বিকাল ৪ টায় যদুয়ারডাঙ্গা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দার ও সহ-সেক্রেটারী সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। অন্যদের মধ্যে জেলা কর্মপরিষদ সদস্য জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশাররফ হোসেন, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, মোঃ রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
Tag
আরও খবর