ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

যবিপ্রবিতে সমাবর্তন ও সনদ উত্তোলন ফি কমাতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর


যবিপ্রবি প্রতিনিধি:


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী ১৮ই ফেব্রুয়ারি আসন্ন ৪র্থ সমাবর্তনের সমাবর্তন ফি ও সনদ উত্তোলন ফি পুনর্বিবেচনার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও সাধারণ শিক্ষার্থীরা। 


সমাবর্তন ফি, মূল সনদ,  এবং সাময়িক সনদ উত্তোলন ফি ২০০০/-, ৫০০/- এবং ৩০০/- টাকা পুনঃনির্ধারনের দাবিতে

রবিবার (১৫ জানুয়ারি)

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সারাদিন ব্যাপী গনস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। গণস্বাক্ষর শেষে তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে জমা দিয়ে সমাবর্তন ফি পুনর্বিবেচনা করতে ৪৮ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা।


চতুর্থ সমাবর্তনের তারিখ ও সমাবর্তন ফি ঘোষণার সময় থেকে সমাবর্তন ফি ও সনদ উত্তোলন ফি কমানোর দাবি জানিয়ে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ ৮৩৫ জন ছাত্রছাত্রীর স্বাক্ষর সম্বলিত দুইটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে জমা দেওয়া হয়েছে ৷ আগামী ১৭ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে উক্ত সমাবর্তন ফি, সাময়িক ও মূল সনদ উত্তোলন ফি পুনঃবিবেচনা করে ছাত্রছাত্রীদের দাবি মানা না হলে ৪র্থ সমাবর্তন বয়কট করা হতে পারে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।


এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের এপিপিটি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী  মো. আল জুবায়ের রনি বলেন, 'আসন্ন সমাবর্তন নিবন্ধন ফি অতিরিক্ত, অযৌক্তিক, অসহনশীল ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং ব্যয়বহুল ও বটে। এত উচ্চ নিবন্ধন ফি দিয়ে রেজিস্ট্রেশন করে সমাবর্তনে অংশগ্রহণ করা বেশীরভাগ শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব প্রায়। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে বিবেচনা করে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ২০০০/-, টাকা ও ১০০০/- টাকা এবং  মূল সনদ ও সাময়িক সনদ উত্তোলন ফি বাবদ যথাক্রমে ৫০০/- এবং ৩০০/- টাকা পুনঃনির্ধারনের দাবিতে যবিপ্রবির প্রাক্তন ও সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি ও গনস্বাক্ষর জমা দেই। আগামী দুদিনের মধ্যে উক্ত সমাবর্তন ফি,  সাময়িক ও মূল সনদ উত্তোলন ফি পুনঃবিবেচনা করে ছাত্রছাত্রীদের দাবি মানা না হলে যবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের পক্ষে ৪র্থ সমাবর্তন বয়কট করা ছাড়া আর উপায় থাকবে না।'


উল্লেখ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চতুর্থ সমাবর্তনের সমাবর্তন ফি গত ২১ ডিসেম্বর ২০২২ তারিখে ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়।

Tag
আরও খবর