জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

গোবিপ্রবিতে আল কোরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের উদ্যোগে ১৪০০ কোরআন বিতরণ

আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ১৪০০  ফ্রি কুরআন বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার  (২০নভেম্বর) বিকাল ৩:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন  এক মাস  ফ্রি কোরআন কোর্স চালু ছিল। কোর্স শেষে শিক্ষার্থীদের মাঝে ফ্রি কোরআন বিতরণের জন্য আজকের আয়োজন সম্পন্ন করা হয়।
ক্লাবের পরিচালক আবু দারদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দীন শেখর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ড.আরিফুজ্জামান রাজিব,ফার্মেসী বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আলী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,“সীরাতুন্নবী (সা.) সম্পর্কে জানলে আমরা মানবতার প্রকৃত দিকনির্দেশনা পাই। ইসলাম আমাদের জীবনবিধান, যা আত্মশুদ্ধি ও সমাজকল্যাণের বার্তা দেয়।”

কুরআন বিতরণ একটি মহৎ উদ্যোগ উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন,“আল-কুরআন মুসলিমসহ সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিয়মিত কুরআন পাঠ করা প্রয়োজন।”

আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পরিচালক আবু দারদা সোহান বলেন," আজ আমরা প্রায় ১৪০০ কপি কুরআন বিতরণ করেছি শিক্ষার্থীদের মাঝে । প্রিয় শিক্ষার্থী ভাই- বোনেরা আমরা আপনাদের কুরআন দিয়েছি শুধু বাসায় নিয়ে উঠিয়ে রাখার জন্য নই,আমরা অনুরোধ করবো আপনার বাসায় নিয়মিত কুরআন অধ্যয়ন করবেন এবং ব্যক্তিগত,পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে মেনে চলতে পারেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ, আমাদের জন্য দুয়া করবেন যেন ভবিষ্যৎ এরকম অনুষ্ঠান আরো করতে পারি।"

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো নবী করিম (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং পবিত্র কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়া। আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রতিশ্রুতি দেন তারা।
আরও খবর